সিনেমায় সঞ্জয়ের মেয়ে, পোস্টারে চমক
বলিউডে যে কজন নির্মাতা আছেন, তাদের মধ্যে বেশ পরিচিত করণ জোহর। বলিউড ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, করণের হাত ধরে এসেছে অনেক হিট সিনেমা, যা এখনো অনেক তারকাই আনতে পারেননি। তবে করণ মানেই নতুন কিছু।
স্টারকিড নয়ে কাজ করা কারণের নেশা বলা যায়। তারই ধারাবাহিকতায় করণের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। সিনেমাতে তার পাশাপাশি রয়েছেন নতুন দুই অভিনেতা লক্ষ্য এবং গুরফতেহ। নতুনদের নিয়ে বারবার পর্দায় হাজির হয়েছেন কারণ, পেয়েছেন সফলতাও।
ধর্ম প্রোডাকশনের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমার নাম ‘বেধড়ক’। ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। টুইটারে ‘বেধড়ক’-এর পোস্টার শেয়ার করেছেন করণ। পোস্টারে শানায়াকে গোলাপি এবং ধূসর রঙের টপ পরে দেখা গেছে। সিনেমায় তার চরিত্রের নাম নিমৃত। পোস্টার শেয়ার করে করণ লিখেছেন, ‘বেধড়ক’-এ শানায়ার চরিত্রে নাম নিমৃত। অপেক্ষায় রয়েছি তার অভিনয়ের প্রতিভা পর্দায় তুলে ধরার।’
এই সিনেমাতে লক্ষ্যর চরিত্রের নাম হবে করণ। পোস্টার শেয়ার করে করণ আরও লিখেছেন, ‘তার হাসিতে আপনারা মুগ্ধ হবেন।’
অঙ্গদের চরিত্রে অভিনয় করবেন গুরফতেহ। তাকে নিয়ে করণ লিখেছেন, ‘তার আসাধারণ লুক যে কোনো সময় আপনাকে মুগ্ধ করবে। গুরফতেহ পিরজাদা অঙ্গদের চরিত্রকে অনায়াসে বড় পর্দায় তুলে ধরবে।’ ‘বেধড়ক’ প্রেমের সিনেমা। যেখানে আবেগ, ভালোবাসা, রোমান্স; ভরপুর থাকবে।
এন-কে


আপনার মতামত লিখুন