চট্টগ্রামের মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে ৩ শিক্ষক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আল্লামা শাহ অছিউর রহমান হেফজখানা থেকে ইফতেখার মালেকুল মাশফি (৭) নামে এক ছাত্রের গলকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার চরণদ্বীপস্থ মাদ্রাসা বিল্ডিয়ের দ্বিতীয় তালা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইফতেখার মালেকুল মাশফি চরণদ্বীপ ফখিরাখালী বকস্ মিয়া সওদাগরের বাড়ির আবদুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকের) মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ৮টায় নিহতের বড়ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডি থেকে ছোটভাই ইফতেখার মালেকুল মাশফিকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন।
মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সালাউল্লাহ জানান, সকালে মাশফি সবার সঙ্গে নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হেফজখানার দুইতলায় তার গলাকাটা লাশ দেখতে পায়। মাদ্রাসায় তখন শিক্ষার্থী ও হাফেজ জাফর আহমদ ছিল।
এন-কে



আপনার মতামত লিখুন