দেশে করোনায় একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৫:৫৬ সন্ধ্যা
দেশে করোনায় একজনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৩৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১২ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২২ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৭৫ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৩ হাজার ৬৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৬৩৫টি।

মৃতদের একজন পুরুষ। তাঁর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল রোববার শেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2