চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১১:২৯ সকাল
চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৪ শতাংশ। তবে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করে নি।

১৭ মার্চ, বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৫০০টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জন মহানগর ও ফটিকছড়ির বাসিন্দা। এসময়ে মৃত্যুবরণ করেনি কেউ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৭৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

এন-কে

Feb2
Feb2