চট্টগ্রামে সড়কে শিশুদের নজরকাড়া আঁকাআঁকি
শিশুদের বিশেষ এক শিক্ষাপদ্ধতির নাম ‘মেকারস্পেস’। যে পদ্ধতিতে শিশুরা দলবদ্ধভাবে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন বিষয় শেখে, যা শিশুদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটায়।
এমন পদ্ধতি অনুসরণ করা ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফ্রোবেল একাডেমি’র শিশুরা সড়কে দলবেঁধে এঁকেছে শিশুবান্ধব জেব্রা ক্রসিং। শিশু দিবস উপলক্ষ্যে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সড়কে আঁকাআঁকি দৃষ্টি কেড়েছে সবার। প্রতিষ্ঠানটি ক্যামব্রিজ ও এসটিইএম সনদপ্রাপ্ত।
কেউ আঁকছে মনের আনন্দে আবার কেউ-বা তুলির আঁচড়ে রাঙাচ্ছে সড়ক। পেইন্টিং, ডিজাইন থেকে পুরো পরিকল্পনাই করছে একঝাঁক শিশু।
রাস্তা পারাপারে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সড়কে ব্যতিক্রমী এ উদ্যোগ নজর কাড়ে সবার।
আধুনিক শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিশুরা এভাবে দলবেঁধে একে অপরের সহায়তায় শেখে নানা বিষয়, যা শিশুদের সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি উন্নয়ন ঘটায় চিন্তার পদ্ধতিতে। গড়ে তোলে নেতৃত্বসক্ষম একটি নতুন প্রজন্ম।
ক্যামব্রিজ এবং এসটিইএম সনদপ্রাপ্ত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করে শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম।
আন্তর্জাতিক শিক্ষাপদ্ধতি অনুসরণ করা ‘ফ্রোবেল একাডেমি’ চট্টগ্রামে যাত্রা শুরু করে ২০১৭ সালে। যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৩০০-র কাছাকাছি।
এন-কে


আপনার মতামত লিখুন