করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৮২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৬:০২ সন্ধ্যা
করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৮২

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছে। এ সময়ে নতুন করে ৮২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৩৭ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন করোনা থেকে সুস্থ হল। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ৯ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৬৮টি।

২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুদের মধ্যে পুরুষ দুজন ও নারী একজন। এঁদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর, ৬১ থেকে ৭০ বছর ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছে। ঢাকা, খুলনা ও রংপুর বিভাগে একজন করে তিনজন মারা গেছেন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2