দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদ!
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেছেন তার ছোটবেলার বন্ধু রোহানের সঙ্গে। এবার নাকি বিচ্ছেদের পথেই পা বাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক রোহান শ্রেষ্ঠা।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেমনটাই। তবে কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, তা জানা যায়নি।
‘আশিকি টু’ সিনেমাখ্যাত এই নায়িকার জন্মদিনে গোয়ায় অনুষ্ঠিত হওয়া পার্টিতেও নাকি হাজির ছিলেন না রোহান। জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকেই নাকি সমস্যার সূত্রপাত। তিক্ততা চরমে ওঠে ফেব্রুয়ারি মাসে। এর পরেই দুজনেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
রোহান পেশায় ফোটোগ্রাফার। শ্রদ্ধার ছেলেবেলার বন্ধু। যদিও সম্পর্কের কথা কেউই কোনো দিন স্বীকার করেননি। তবে রোহনের বাবা মুখ খুলেছিলেন এ বিষয়ে।
রোহানের বাবা ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি যতটুকু জানি ওরা খুবই ভালো বন্ধু। পেশাগত জীবনেও দুজনেই বেশ প্রতিষ্ঠিত। যাই সিদ্ধান্ত তারা নিক না কেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে। যদি ওরা বিয়ে করবে ভেবে থাকে তাহলে আমি খুবই খুশি হব। কারণ বাধা দেওয়া আমার সংবিধানেই নেই।’
শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও মুখ খুলেছিলেন রোহানকে নিয়ে। তিনি বলেছিলেন, ‘রোহন খুবই ভালো ছেলে। ছোট থেকে ও আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা আমায় বলেনি যে ও রোহনকে বিয়ে করতে চায়। আমার তো মনে হয় ওরা এখনো খুব ভালো বন্ধু।
সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বিটাউনে শ্রদ্ধা ও রোহানের প্রেম নিয়ে চর্চা হতো হরহামেশাই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা মিলত এক সঙ্গে। এবার তাদের এই বন্ধুত্বে পড়ল ভাটা। শ্রদ্ধা ভক্তদের মন খারাপ। ভক্তদের একটাই প্রশ্ন, তাদের কেন বিচ্ছেদ হলো?
এন-কে


আপনার মতামত লিখুন