বিয়ের তিন মাস পর রেজিস্ট্রি করলেন ভিকি-ক্যাট!
২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ ও হ্যান্ডসাম ভিকি কৌশল। তাদের বিয়ে বলিপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল।
একেবারে আউট অব ওয়ার্ল্ড বিয়ের ছবি দিয়ে ঝড়ও তুলেছিল ইন্টারনেটে। ক্যাটরিনা রাজস্থানের মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় প্রেমিক ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রাজকীয় বিয়ের তিন মাস পর বিয়ে রেজিস্ট্রি করলেন ভিকি ও ক্যাটরিনা। ভারতের নেতৃস্থানীয় মিডিয়া প্রকাশনার প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে গিয়েছেন এই তারকা দম্পতি। গিয়েছিলেন তাদের বিয়ে নিবন্ধন করতে।
এদিকে অন্য আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ১৯ মার্চ বিয়ে নিবন্ধনের প্রক্রিয়াটি তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্পন্ন হয়।
বিয়ে নিবন্ধনের পর বাইরে দিনটি উদ্যাপন করেছিলেন পাওয়ার কাপলখ্যাত এই তারকা দম্পতিসহ তাদের পরিবারের সদস্যরা। একটি রেস্তোরাঁর সামনে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়েছিলেন ভিকি-ক্যাটরিনার পরিবার।
সেই ছবি ও ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের ব্যাপক সাড়া পায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিকি তার মা ও শাশুড়িকে গাড়ির দিকে নিয়ে যেতে সাহায্য করছেন।
কালো শার্টের সঙ্গে ডেনিম জিন্স পরা ছিলেন ভিকি। ক্যাটরিনাকে দেখা গেছে নীল টপের সঙ্গে ডেনিম স্কার্টে।
এন-কে


আপনার মতামত লিখুন