চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ১.৪৫ শতাংশ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ছয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৬ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষা করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চার জন নগরীর বাসিন্দা। অপর দুই জনের মধ্যে বোয়ালখালীর একজন ও রাউজান উপজেলার একজন করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৮৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে


আপনার মতামত লিখুন