আগ্রাবাদে দেওয়ালে ধস, শিশুসহ আহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৭:০০ রাত
আগ্রাবাদে দেওয়ালে ধস, শিশুসহ আহত ৫

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে দেওয়াল ধসে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। আজ ২এপ্রিল, শনিবার দুপুর সাড়ে ১২টায় আগ্রাবাদ চৌহমুনী এলাকার নুর আহমদ শাহের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এন-কে

Feb2
Feb2