মৃত নবজাতক কোলে নিয়ে থানায় ধর্ষণের অভিযোগ ৪র্থ শ্রেণীর ছাত্রী’র
২৪ ঘন্টা ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ডালবাড়ী এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের ছেলে মো. রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। শুক্রবার একটি মৃত শিশু কোলে নিয়ে ওই কিশোরী শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের সাতে নিয়ে দেওয়ানগঞ্জ থানায় গিয়ে অভিযোগটি করেন।
এদিকে এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়। এবং অভিযুক্ত শিক্ষকের ছেলে ও শিক্ষক পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম মইনুল ইসলাম্ তিনি বলেন থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত সাত মাস আগে বিয়ের প্রলোভনে রায়হান কিশোরিকে ধর্ষণ করে। এরপর কিশোরি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত মঙ্গলবার সে একটি কন্যাসন্তান প্রসব করে। কিন্তু দুদিন পর গত বৃহস্পতিবার শিশুটি মারা যায়। পরে মৃত সন্তান কোলে নিয়ে ওই কিশোরী থানায় গিয়ে ধর্ষণ মামলা করে কিশোরিটি। ধর্ষক মো. রায়হান দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র বলে জানা গেছে।
ওই কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়েটি খুবই সহজ-সরল। এ সরলতার সুযোগে মেয়েটির জীবন যে লম্পট শেষ করেছে আমি তার শাস্তি চাই। আমার মেয়েটির শারীরিক অবস্থাও ভালো নয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি এলাকায় জানাজানি হলে রায়হানের বাবা হাবিবুর রহমান মেয়ের গর্ভের সন্তান প্রসবের পর দুজনের বিয়ে সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন