খুঁজুন
, ,

গোয়ায় মধুর মিলন, সঙ্গে জায়েদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 April, 2022, 3:16 pm
গোয়ায় মধুর মিলন, সঙ্গে জায়েদ খান

বলিউডের ‘গ্রিক দেবতা’খ্যাত হৃতিক রোশন এখন টক অব দ্য বি-টাউন। সুসান খানের সঙ্গে ডিভোর্সের সাত বছর পর প্রেমের দেখা পেয়েছেন। অন্যদিকে, প্রেমের দেখা পেয়েছেন হৃতিকের সাবেক স্ত্রী সুসানও।

সাবেক-বর্তমানদের সঙ্গে সুসম্পর্কের কথা হালে প্রায়ই শোনা যায়। তাই বলে এতটা? হ্যাঁ, হৃতিক ও তাঁর বর্তমান এবং হৃতিকের সাবেক ও তাঁর বর্তমান একসঙ্গে ভ্রমণে বেরিয়েছেন। হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। সঙ্গে রয়েছে পরিবারের সদস্যরাও। এমন মধুর মিলন দেখা সত্যিই ভাগ্যের!

তেমনটাই ঘটেছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, হৃতিক রোশান ও সাবেক স্ত্রী সুসান খান ফের প্রেমের দেখা পেয়েছেন। দুদিন আগে হৃতিক ও বর্তমান প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদকে হাতে হাত ধরে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। অন্যদিকে, সুসান খান ও তাঁর গুঞ্জরিত প্রেমিক ‘জিয়া অউর জিয়া’ অভিনেতা আরসলান গনিকেও হাতে হাত ধরে বিমানবন্দরে দেখা গেছে। এবার তাঁদের গোয়া ভ্রমণের ছবি ভাইরাল হলো সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশেষ করে একটি ছবি নিয়ে জোর আলোচনা নেট-দুনিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন হৃতিক-সাবা-সুসান-আরসলান। হৃতিক সাবার কোমর জড়িয়ে আছেন। আরসলানের কাঁধে সুসানের হাত। দুই পাশে হৃতিক-আরসলান আর মাঝখানে সাবা-সুসান। কী দারুণ মিল তাঁদের। আইনি বিচ্ছেদ হৃতিক-সুসানের সম্পর্ককে যে আলাদা করতে পারেনি, তা বারবার প্রমাণ দিয়েছেন এ যুগল।

দারুণ সব ছবির স্লাইড শো ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন সুসান খান। তাঁদের পার্টির সুখকর মুহূর্তগুলো সেখানে যুক্ত করা হয়েছে।

সেই ছবিতে দীর্ঘদিন পর ‘ম্যায় হু না’ তারকা জায়েদ খানকে দেখা যাচ্ছে, যিনি সুসানের ভাই। রয়েছেন আরও অনেকে।

হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান। তাঁরা শুধু ভালো অভিভাবকই নন, একে অন্যের দারুণ সহায়কও। যখন কঙ্গনা রনৌতের সঙ্গে হৃতিক রোশনের তুমুল ঝামেলা চলছিল, তখন হৃতিকের পাশে দাঁড়িয়েছিলেন সুসান।

যখন বিবাহবন্ধনে ছিলেন, তখনও যেমন বি-টাউনে আলো ছড়িয়েছিলেন সুসান খান ও হৃতিক রোশন; বিবাহবিচ্ছেদের পরেও তাঁরা যুগলপ্রেম ও মাতৃ-পিতৃরূপ দেখিয়েছেন। ১৪ বছর হৃতিক রোশনের স্ত্রী ও জীবনসঙ্গী ছিলেন সুসান। ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং এ খবরে বিশাল ঝাঁকুনি খায় অনুরাগীদের মন।

যা হোক, হৃতিক রোশন ও সুসান খান আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রেমের ঘোষণা দেননি। তবে অন্তর্জালে তাঁদের নিয়ে কথকতা থেমে নেই। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে তাঁরা অফিশিয়াল ঘোষণা দেবেন।

এন-কে

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।