অনন্যা আবাসিকে বাসচাপায় স্কুল শিক্ষার্থী আশিক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৫:৪৯ সন্ধ্যা
অনন্যা আবাসিকে বাসচাপায় স্কুল শিক্ষার্থী আশিক নিহত

নগরীর অক্সিজেন এলাকায় বঙ্গবন্ধু সড়কে বাস চাপায় ফরহাদ হোসেন প্রকাশ আশিক নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। নিহত হুমায়ন ইসলাম কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ ৮ এপ্রিল, শুক্রবার বিকেলে হাটহাজারী থানার এসআ্ই মো. আলমগীর এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল ৭ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে অক্সিজেন অনন্যা আবাসিক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আশিক বায়েজিদ থানাধীন, পূর্ব শহীদ নগর বজল আহম্মদ সওদাগরের বাড়ির আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে আশিক অক্সিজেন মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। সে অনন্যা আবাসিক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস যার নম্বর ( চট্টমেট্রো জ ১১-১৪০৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

হাটহাজারী থানার এসআই মো. আলমগীর জানান, অনন্যা আবাসিক এলাকায় বাস চাপায় এক মোটরবাইক আরোহী নিহতের ঘটনায় বাস চালককে হাজতে প্রেরণ করা হয়েছে। বাসটি থানায় জব্দ রয়েছে।

এন-কে

Feb2
Feb2