খুঁজুন
, ,

সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 9 April, 2022, 12:12 pm
সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি

ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখিন হাজারো মিথ আর অপরুপ সৌন্দর্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা’র ইতিহাসে এই প্রথম এমন ভয়াবহ বিপর্যয়। আর এর অন্যতম কারণ সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প ও বিদেশি ঋণের বোঝা। দেশের এমন কঠিন সময়ে সাহায্য চাইলেন সে দেশের জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডি’সিলভা।

মানুষের ঘরে খাবার নেই, আলো নেই, জুরুরী প্রয়োজনে ওষুধ নেই। যেনো চারিদিকে শুধু নেই আর নেই। দ্রব্যমূল্য ছাড়িয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবমিলিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে লঙ্কানদের দেশে। যা সহ্য করতে না পেরে রাস্তায় নেমে এসেছে সেদেশের জনসাধারণ।

এ অবস্থায় শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন সে দেশের জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডি’সিলভা। যিনি গত বছরের শেষ দিকে ‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান। তার গানটি নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানান ইয়োহানি।

তিনি বলেন, “আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।”

“এদেশে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি।”

ইয়োহানি আরও বলেন, “আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি ভারত ও বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।”

সহযোগিতার ব্যাপারে বিস্তারিত জানতে ও অর্থ পাঠাতে একটি লিংক সংযুক্ত করেছেন ইয়োহানি। শেষদিকে গায়িকা লিখেছেন, “আমি জানি যে সংগীত এমন একটি ভাষা, যা আমাদের সবাইকে সার্বজনীনভাবে যুক্ত করে। আশা করি আমার গান শ্রীলঙ্কার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে।”

এন-কে

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।