নগরীতে ১ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১২:৫৯ দুপুর
নগরীতে ১ জনের করোনা শনাক্ত

নগরীতে একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আজ ৯ এপ্রিল, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। বর্তমানে চট্টগ্রামের ১৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ।

এখন পর্যন্ত নগরে ৯২ হাজার ৯৫ জন এবং ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৩ জন।

এছাড়া মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এদের মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

এন-কে

Feb2
Feb2