অ্যালায়েন্স ক্লাব অব প্রেস এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস এর উদ্যোগে ১২ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীস্হ দারুস সুন্নাহ এতিমখানা ও হেফজখানার শতাধিক নিবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস এর সভাপতি এলি মুজিব উল্লাহ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এলি এম এ আশরাফ উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর এলি জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-গভর্নর এলি মোহাম্মদ ইলিয়াস সিরাজী। জেলা জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান , ২৪ ঘন্টা নিউজের প্রকাশক নুর মোহাম্মদ রানা, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি কামাল পারভেজ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর এলি জাফর উল্লাহ বলেন,
মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে ইফতার খাওয়ানোর মধ্যে অনেক বরকত ও ফজিলত রয়েছে। তিনি আরো বলেন, নতুন এই কমিটি যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা প্রশংসার দাবীদার। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথি এলি মোহাম্মদ ইলিয়াস সিরাজী বলেন, অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেসের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।
নুর মোহাম্মদ রানা বলেন, আমি গণমাধ্যমের মানুষ, আমি দেখেছি অনেক পুরনো সংগঠন আছে যাদের কোনো সাংগঠনিক তৎপরতা তেমন নেই। তবে অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস যে ভাবে সামাজিক কালক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এতিমখান ও হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ চিশতী রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, জুনায়েদ হাসান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন, অর্থ সম্পাদক আব্দুল কাদের রাজু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সগীর মাহমুদ, ইকবাল, রুমেন প্রমূখ।
এন-কে


আপনার মতামত লিখুন