বাবা হারালেন অভিনেতা অপূর্ব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩:০০ বিকাল
বাবা হারালেন অভিনেতা অপূর্ব

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ছোট পর্দার জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক (৭৩) মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে অপূর্বর একটি পরিবারিক সূত্র।

অভিনেতা নিজেও ফেসবুকে জানিয়েছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

জানা গেছে, ঈদের জন্য নির্মিতব্য ‘আপনজন’ নাটকের শুটে যাওয়ার পথে বাবার মৃত্যু খবর শুনেছেন অপূর্ব।

ওমর ফারুক ব্যক্তি জীবনে চার ছেলে ও এক কন্যার জনক এবং পুলিশ কর্মকর্তা ছিলেন।

এন-কে

Feb2
Feb2