কক্সবাজারে মোরশেদ হত্যা মামলায় ৫ জন গ্রেফতার
কক্সবাজার সদরের পিএমখালীতে সেচ প্রকল্পের বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলীকে হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি করেও রক্ষা পাননি মোরশেদ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার ( ১৫ এপ্রিল) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ আলী (৩৮) হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
উল্লেখ্য, ৭ এপ্রিল কক্সবাজার সদরের পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলীকে হত্যা করা হয়।
এন-কে


আপনার মতামত লিখুন