চট্টগ্রামে মৃত্যুহীন দিনে আরও ২ জনের করোনা শনাক্ত
মৃত্যহীন দিনে চট্টগ্রামে আরও দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা নগরের বাসিন্দা। আজ ১৬ এপ্রিল, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনায় করোনার জীবাণু মিলেছে। বর্তমানে চট্টগ্রামের ১৭টি ল্যাবে করোনার নমুনা প্রাপ্তি সাপেক্ষে পরীক্ষা করা হচ্ছে।
৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
এ পর্যন্ত নগরে ৯২ হাজার ৯৮ জন এবং ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন।
এছাড়া মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এদের মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন। সংক্রমণের হার ১ দশমিক ২১ শতাংশ।
এন-কে



আপনার মতামত লিখুন