করোনায় আজও ৫১ জন আক্রান্ত, মৃত্যু নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৭:৪৪ রাত
করোনায় আজও ৫১ জন আক্রান্ত, মৃত্যু নেই

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার এক দশমিক ০৪ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে চার হাজার ৮৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় চার হাজার ৮৯২ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2