বান্দরবানে কোটি টাকার আফিমসহ ৩ যুবক গ্রেফতার
বান্দরবানের থানচিতে এক কোটি টাকার আফিমসহ রুম তুই ম্রো (৩০), সেন রাই ম্রো (২৫) ও রিংওয়ই ম্রো (২২) নামে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব-৭)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় থানচি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত- রুম তুই ম্রো উপজেলার মাইকুয়াপাড়ার রুম ক ম্রো’র ছেলে , সেন রাই ম্রো বাই দুপ ম্রো’র ছেলে ও রিংওয়ই ম্রো রাইথং ম্রো’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় থানচি বাজারে আফিম বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক কেজি আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার ও বান্দরবান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এন-কে



আপনার মতামত লিখুন