খুঁজুন
, ,

এক বোল মাছের দাম ১ লাখ চল্লিশ হাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 23 April, 2022, 1:22 pm
এক বোল মাছের দাম ১ লাখ চল্লিশ হাজার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১৪০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেওয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছটির দাম হাঁকানো হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার আজ ২৩ এপ্রিল, শনিবার সকাল ৮টার দিকে ডেইলপাড়া পয়েন্টে জেলে আব্দুর রশিদের (৩৫) টানা জালে মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলে আবদুর রশিদ জানান, সকালে সেন্টমার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করার সময় জাল টান দিলে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৪০ কেজি । স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সেন্টমার্টিন দ্বীপের এক জেলের টানা জালে ১৪০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫-১৫ কেজি ওজনের বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।

এন-কে

Feb2
Feb2

অনিয়ম ও দুর্নীতির রাজা ফরেস্টর সোহেল রানা, বন খেয়ে কোটিপতি অবৈধ টাকার গরমে বেপরোয়া আচরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 14 July, 2026, 10:56 pm
অনিয়ম ও দুর্নীতির রাজা ফরেস্টর সোহেল রানা, বন খেয়ে কোটিপতি অবৈধ টাকার গরমে বেপরোয়া আচরণ

চট্টগ্রাম প্রতিনিধি:: ফরেস্টার সোহেল রানার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সুফল বাগান সৃজনের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, বন বিভাগের জায়গা দখল বিক্রি, বন বিভাগের জায়গায় বসবাসরত লোকজনকে দালান নির্মাণের মৌখিক অনুমতি ও বনের মূল্যবান গাছ বিক্রি সহ নানা অভিযোগ সোহেল রানার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানাযায়, ২০২০ সালে সোহেল রানার চাকরি হয় বন বিভাগে। চাকরির শুরুতে তার পোস্টিং হয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইকং রেঞ্জের অধিনে শাফলাপুর বিটে।

শাফলাপুর বিটে কর্মরত থাকাকালে ২০২২-২৩ অর্থ বছরে ১০০ হেক্টর সুফল বাগান সৃজন ও পরিচর্যার জন্য বরাদ্দকৃত টাকা মেরেই সোহেল রানা বনেছে কোটিপতি।

নাম প্রকাশ না করার শর্তে শাফলাপুর বিটে কর্মরত একজন ফরেস্ট গার্ড বলেন, সোহেল রানা শাফলাপুর বিটে সুফল বাগানের টাকা মেরেছে-তো মেরেছে সাথে উজাড় করেছে বনের গাছও।

‎টাকা থাকলে উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের ম্যানেজ করা কোন ব্যাপার না। এমন বেপরোয়া ও দাম্ভিকতাপূর্ণ আচরণ ছিলো সোহেল রানার।

পরে তার বদলি হয় একই রেঞ্জের অধিনে পানের ছড়া বিটে। ২০২৪-২৫ অর্থ বছরে পানের ছড়া বিটের অধিনে সৃজিত ১০০ হেক্টর বাগানের খালি স্থান পূরণ ও আগাছা পরিষ্কার করার জন্য বরাদ্দকৃত বিপুল অর্থও মেরে দেয় সোহেল রানা। এছাড়া পানের ছড়া বিটের অধিনে সরকারি বনায়নের কোটি টাকার গাছ বিক্রি করার অভিযোগ রয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অপর এক সুত্রে জানা গেছে, সোহেল রানা শাফলাপুর বিট ও পানের ছড়া বিটে শতাধিক অবৈধ দখলদারদের মৌখিক ভাবে বৈধতা দিয়ে কোটি টাকা আয় করেছে।

‎সুত্র দাবি করেন, সোহেল রানা বর্তমানে কোটি টাকার মালিক। ব্যবহার করেন দেড় লক্ষাধিক টাকার আই ফোন। তার এহেন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কেউ কথা বললেই সোহেল রানার সেই দাম্ভিক আচরণ টাকা দিলে উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের ম্যানেজ করা কোন ব্যাপার না।

সোহেল রানার বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বেশ কিছু পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চতুর সোহেল মোটা অংকের টাকার বিনিময়ে বদলি হয়ে আসেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুম ঘাট স্টেশনে। ১২ লক্ষ টাকার বিনিময়ে সোহেল রানার এই বদলি ও পোস্টিং বলে গুঞ্জন শোনা যাচ্ছে চট্টগ্রাম বন অফিস জুড়ে। গত দেড় মাস আগে ধুম ঘাট স্টেশনে যোগদান করে একই কর্মকান্ড শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

‎সচেতন মহল মনে করেন, এই সোহেলকে থামানো দরকার। তাঁদের প্রশ্ন সোহেলকে থামাবে কে ?

এই বিষয়ে সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন,এই গুলোর সাথে আমার কোন সম্পর্ক নেই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

২য় পর্বে চোখ রাখুন…

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 14 July, 2026, 8:43 pm
জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক: মেয়র

নগরীতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এজন্য নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সমস্যা নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনীস্থ চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ অনুসন্ধানে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেন মেয়র।

এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে এই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে করণীয় নির্ধারণ করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন মেয়র।

মেয়র বলেন, গত সাত দিনের রেকর্ড বৃষ্টিতে নগরীর যেসব এলাকায় পানি জমেছে, সেসব স্থান আমরা একে একে আইডেন্টিফাই করছি। সরেজমিনে গিয়ে কোথায় কেন পানি উঠছে, তার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা এবং আশপাশের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে পানি জমার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি স্থানীয় বিভিন্ন খাল, নালা ও ছড়ায় বর্জ্য জমে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, পরিদর্শনে দেখা গেছে আশপাশের বিভিন্ন গাড়ির শোরুম, টিভি ফ্রিজসহ বিভিন্ন পণ্যের শোরুম থেকে ব্যবহৃত ফোম শিট, ককশিট, পলিথিন ও অন্যান্য বর্জ্য যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে ড্রেন ও নালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সামান্য সময়ের মধ্যেই বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা যদি নিজেদের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে জেল জরিমানাসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে।

মেয়র আরও বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই সবাইকে ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, দেওয়ানহাট আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে নাসির খাল ছড়া এবং লালমিয়া খাল ছড়াসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা এবং স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 14 July, 2026, 4:10 pm
উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন কিছু করার পথ সহজ নয়, তবে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে। যাতে তারা নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা এখানে নতুন উদ্যোক্তা বা সম্ভাব্য উদ্যোক্তা রয়েছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন আপনাদের শুধু একটা কথা বলি—আপনারা যেটা করতে চাইছেন, এটা খুব সহজ কাজ নয়, খুবই কঠিন। কিন্তু আপনি পারবেন যদি আপনার ইচ্ছা থাকে।

তিনি বলেন, উদ্যোক্তাদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের হেল্প করার জন্য, পথ দেখানোর জন্য। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, কিন্তু আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের লাখো-কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আপনারা আজকে যারা উদ্যোক্তা হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ ও সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদের প্রয়োজন। নিজের জন্য আপনাদের প্রয়োজন না, আপনাদের প্রয়োজন লাখো-কোটি মানুষের জন্য, আপনাদের প্রয়োজন এই দেশের জন্য।

বক্তব্যে প্রধানমন্ত্রী নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরে বলেন, দীর্ঘ সময় মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের কঠিন সময়েও হাল না ছাড়ার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ভাবনী আয়োজন, স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের কাজ দেখে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্ম বাংলাদেশের নেতৃত্ব নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।