বায়েজিদে যুবককে ছুরিকাঘাত, গ্রেফতার ১
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১:৫০ দুপুর
নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মো. শরীফ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ এপ্রিল, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদের শেরশাহ তারা গেইট সংলগ্ন একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছুরিকাহত যুবক কাজ শেষ করে বাসায় ফেরার পথে তারা গেইট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, ছুরিকাহত এক যুবককে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এন-কে



আপনার মতামত লিখুন