চট্টগ্রামে মাদক মামলায় ২ আসামির সাত বছর কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৬:৫৯ সন্ধ্যা
চট্টগ্রামে মাদক মামলায় ২ আসামির সাত বছর কারাদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় ২ আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রবিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা এলাকার কামাল হোসেন (৩৫) এবং একই এলাকার সৈয়দ নুর (৩১)। তারা জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৬ সালের ৩ মে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় কর্ণফুলী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করেন কর্ণফুলী থানার তৎকালীন এএসআই অর্ণব বড়ুয়া।

তদন্ত শেষে একই বছরের ৩১ মে আদালতে চার্জশিট জমা দেওয়ার পর ১৭ আগস্ট চার্জগঠন করে বিচার শুরু হয়।

তিনি বলেন, ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডও প্রদান করেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

এন-কে

Feb2
Feb2