চট্টগ্রাম আকবরশাতে ছোরাসহ দুই যুবক গ্রেফতার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৬:৪৬ সন্ধ্যা
নগরীর আকবরশাতে টিপ ছোরাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় লতিফপুর পাক্কা রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার ফকিরহাটের মৃত ইব্রাহিমের ছেলে মো. ইয়াছিন আকতার (২৭) ও আকবরশাহ থানাধীন ইস্পাহানি সি গেট এলাকার মো. এরশাদের ছেলে মো. নাঈম (২২) ।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ৮টায় দুটি টিপ ছোরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ইয়াছিনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় তিনটি ও ইমনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন