আকবরশাহে ছাদ ধসে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ মে, ২০২২, ১২:৩৭ দুপুর
আকবরশাহে ছাদ ধসে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে একটি সেমিপাকা ঘরের ওয়ালসহ ছাদ ভেঙে পড়ে রুদ্র দাস(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী ঈশান মহাজন রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। রুদ্র দাশ ঈশান মহাজন সড়কের শ্যামল বাবু কলোনির সুকুমার দাশের পুত্র। তাদের বাড়ি রাউজানের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়ায়।

শিশুটিকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় সৈকত পাল নামের এক উদ্ধারকারী। তিনি জানান, সেমিপাকা ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদের ওপর পড়ে। ছাদ ভেঙে শিশুটি গুরুতর আহত হয়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাত ২টার দিকে গুরুতর আহত শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন-কে

Feb2
Feb2