বিয়ের ঘোষণা দিলেন অভয় দেওল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪:১৯ বিকাল
বিয়ের ঘোষণা দিলেন অভয় দেওল

একসময় বলিপাড়ায় অন্যধারার ছবি হলেই প্রথমেই খোঁজ পড়ত অভয় দেওলের। দক্ষ অভিনয়ের পাশাপাশি ‘বয় নেক্সট ডোর’ ইমেজ তাকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল। তারপরও লাইমলাইট থেকে দূরেই থেকে গেলেন তিনি। তারকার তকমা কিংবা সেই পর্যায়ের খ্যাতি থেকে উহ্য রয়ে গেছে তার নাম।

কেউ কেউ বলেন বলিপাড়ার ‘আন্ডাররেটেড’ অভিনেতাদের মধ্যে দ্বিধাহীনভাবে উঠে আসবে তার নাম। অর্থাৎ সোজা কোথায় অভয় দেওলকে যোগ্য মর্যাদা দেয়নি বলিউড। ২০০৫ সালে ইমতিয়াজ আলীর হাত ধরে অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক ঘটে তার। তারপর বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন। তবে একরকম মিডিয়া থেকেই হারিয়েই গিয়েছিলেন এই তারকা। তবে এবার ফিরেছেন সুখবর জানিয়ে।

৪৬ বছর বয়েসী এই অভিনেতা ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। জীবনের বড় অংশ কাটানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অভয় দেওলের পরবর্তী সিনেমা ‘জঙ্গল ক্রাই’। এ সিনেমার প্রচারের সময়ে বিয়ের সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা। এ অভিনেতা বলেন, ‘আমি বিয়ে করতে যাচ্ছি।’
গত বছরের সেপ্টেম্বরে গুঞ্জন উঠে, বেঙ্গালুরুর অভিনেত্রী শিলো শিব সুলেমনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভয় দেওল। মূলত তার সঙ্গে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভয়। যদিও সম্পর্কে জড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভয় দেওল তাও জানাননি।

এন-কে

 

Feb2
Feb2