করোনায় মৃত্যু নেই
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০:২৩ সকাল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ২১৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
আজ ২৪ মে, মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৪৯ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১০৮ জন এবং ৩৪ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।
২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন