সীতাকুণ্ডের জোড়আমতল সাগর উপকুল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার বেলা সাড়ে তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সাগর উপকুলে ভেসে আসা লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড টিম লাশ উদ্ধারে সহযোগিতা করে। টিম লিডার মোঃ নুর উদ্দিনের সাথে সহযোগীয় ছিলেন মোঃ আলী আকবর, মোঃ নাছির উদ্দিন, মোঃ ফসিউল আলম, মোঃ আশরাফুল ইসলাম সাকিব, মোঃ শাওন, মোঃ তসলিম উদ্দিন, মোঃ শাহিন।
এব্যাপারে কুমিরা নৌ-পুলিশের ইন্সপেক্টর ইকরাম উল্ল্যা বলেন, সাগরের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশটি গাউছিয়া কমিটির সহযোগিতায় আমরা উদ্ধার করি। লাশের শুধু হাড়গুলো রয়েছে যার ফলে বয়সটা নির্ধারণ করা সম্ভব হয়নি। পরনে সেলোয়ার-কামিজ রয়েছে। মুখমণ্ডল বুঝা যাচ্ছে না। লাশটি পোষ্টমোটেম জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।


আপনার মতামত লিখুন