বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনকে আসামী করে মামলা দায়ের পুলিশের
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোর ঘটনায় আটজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। তবে এই আটজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত শনিবার রাতে সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জন ফায়ার সার্ভিসের সদস্যসহ এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন