আরব আমিরাতে বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের আল আইনে মোহাম্মদ আবু সাঈদ (৩৫) নামে চট্টগ্রামের এক প্রবাসী মৃত্যু বরণ করেছেন। শনিবার সকালবেলা ফজরের নামাজের পর আল আইনে আলম সুপার মার্কেটের পাশে হার্ট এ্যাটাক করে বালিতে পড়ে থাকেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃতদেহ অনলাইন জিবি হসপিটালে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইনী প্রক্রিয়া শেষ হলে তার মৃতদেহ দেশে পাঠানো হবে। লাশ দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার ।
আবু সাঈদের বন্ধুরা জানান বিগত ১৫ বছর আল আইন শহরে বসবাস করতেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ৭ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। দেশের বাড়ি চট্টগ্রামের মিরসরাইর ১০ নং মিঠানালা ইউনিয়নে। শুক্র সারেং বাড়ির মোহাম্মদ মিঁয়ার পুত্র আবু সাঈদ।


আপনার মতামত লিখুন