লোহাগাড়ায় বাসের ধাক্কায় ২ রিকশা যাত্রী আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ২:২১ দুপুর
লোহাগাড়ায় বাসের ধাক্কায় ২ রিকশা যাত্রী আহত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরচালিত রিকশার ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ ১৭ জুন, শুক্রবার সকাল ১০টার দিকে পুরাতন থানা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুল হক বলেন, মহাসড়কে বাসের ধাক্কায় আহত রিকশার ২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

এন-কে

Feb2
Feb2