৪১ সিনেমা হলে মিথিলার প্রথম সিনেমা, আদরের ৫৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ২:৪৩ দুপুর
৪১ সিনেমা হলে মিথিলার প্রথম সিনেমা, আদরের ৫৩

চলতি সপ্তাহের দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। আজ (১৭ জুন) দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’ আর চিত্রনায়িকা শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত ‘তালাশ’ মুক্তি পেয়েছে ৫৩টি সিনেমা হলে।

একটি জঙ্গলের মধ্যে কিছু মানুষের আধিপত্য বিস্তারের কাহিনি নির্মিত ‘অমানুষ’ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ডন, নওশাবা, রাশেদ মামুন অপু প্রমুখ। পরিচালকের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

প্রেমিক-নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্প; নাম ‘তালাশ’। এই সিনেমায় বুবলীর নায়ক আদর আজাদ, এটি তাঁর প্রথম সিনেমা। পরিচালক সৈকত নাসির। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে গল্প তৈরি করেছেন সৈকত নাসির ও আসাদ জামান এবং সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

শবনম বুবলী ও আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন আসিফ আহসান খান, দীপক সুমন, ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, আশরাফ, জোযন মাহমুদ, মো. সারওয়ার শুভ, শারমিন শর্মী, রেজাউর রাহমান রাজুসহ অনেকে।

এন-কে

Feb2
Feb2