মারা গেলেন হৃতিকের নানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৩:৫১ বিকাল
মারা গেলেন হৃতিকের নানি

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের নানি পদ্মরানি ওমপ্রকাশ বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

প্রয়াত চলচ্চিত্র প্রযোজক জে ওম প্রকাশের স্ত্রী পদ্মরানির মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বয়সের কারণে নানা অসুখে ভুগছিলেন পদ্মরানি। শয্যাশায়ী ছিলেন গত দুই বছর। শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

শোকস্তব্ধ হৃতিকের মা পিঙ্কি রোশনও। দুই বছর ধরে মাকে কাছে রেখেছিলেন তিনি। তার সঙ্গে পদ্মরানির শেষ দিকের বেশ কিছু ছবি আছে, যেখানেও সবসময় শয্যাশায়ী দেখা গেছে পদ্মরানিকে।

বছর তিনেক আগে মারা যান হৃতিকের নানা, বলিউডের জনপ্রিয় প্রযোজক জে ওমপ্রকাশ রোশন। পদ্মরানির স্বামী তথা হৃতিকের নানা জে ওমপ্রকাশ ১৯৭৪ সালে রাজেশ খন্নার ‘আপ কি কসম’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি বলিউড অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে ‘আপনা বানা লো’, ‘আপনাপন’, ‘আশা’, ‘অর্পণ’ ও ’আদমি খেলনা হ্যায়’ সিনেমায় কাজ করার জন্য সর্বাধিক পরিচিত। ২০১৯ সালের ৭ অগস্ট মৃত্যু হয় ওমপ্রকাশের। বয়স হয়েছিল ৯৩ বছর।

এন-কে

Feb2
Feb2