চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৪:৫০ বিকাল
চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন এলাকায় ছুরিকাঘাতে রাহাত আমিন রাব্বি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১০টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রাব্বির ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় রাব্বির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা বলেন, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এন-কে



আপনার মতামত লিখুন