‘বিক্রান্ত রোনা’র ট্রেলার প্রকাশ্যে
সাউথ সুপারস্টার কিচ্ছা সুদীপ ও বলি ডিভা জ্যাকলিন ফার্নান্দেজের ছবি ‘বিক্রান্ত রোনা’র টিজার মুক্তির পর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে মুক্তি পাবে নতুন ছবির ট্রেলার। ইতোমধ্যে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘বিক্রান্ত রোনা’র ট্রেলার। প্রথমবারের মতো এবার কিচ্ছা সুদীপ ও জ্যাকলিন জুটিকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে।
ট্রেলারের দৃশ্যে দেখা যায় একটা গ্রামের মতো একটি জায়গা, যেখানে যেতে গ্রামবাসী থেকে সবাই ভয় পান। শুধু নির্ভয়ে যেতে পারতেন অভিনেতা। চরিত্রের নাম বিক্রান্ত রোনা। পেশায় একজন পুলিশ অফিসার।
আর বিক্রান্ত একটি খুনের ঘটনা সমাধান করতেই মূলত গ্রামের সেই ভয়ংকর জায়গায় যাবেন। আর সেখানে তাকে মুখোমুখি হতে হয় অনেক সমস্যার। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার থ্রিলারধর্মী ছবিটির গল্প কোন দিকে মোড় নেবে, সিনেভক্তদের আগ্রহ তাকে ঘিরে।
এদিকে জনপ্রিয় নির্মাতা অনুপ ভান্ডারীর এ ছবিতে অভিনয় করবেন নিরুপ ভান্ডারী, নীথা অশোক, জ্যাকলিন ফার্নান্দেজ, মধুসূদন রাওসহ একাধিক তারকা। সিনেমাটির প্রযোজকের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খানকে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এন-কে



আপনার মতামত লিখুন