মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৬৬
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৭ দশমিক ৪ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ ২৭ জুন, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৯৩৭টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৫৪ জন নগরীর বাসিন্দা ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৪৪৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে



আপনার মতামত লিখুন