চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭০
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:৩৫ দুপুর
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন আরও ৭০ জনের নমুনায় করোনার জীবাণু মিলেছে। এদের মধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জন।
আজ ৩০ জুন, বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় হয় ৭০ জনের। তবে কেউ মারা যায়নি।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ; প্রতিবেদনে জানানো হয়।
এন-কে



আপনার মতামত লিখুন