আলোচিত বিজ্ঞানীর সিনেমায় মাধবনের অসাধারণ অভিনয়
মুক্তি পেয়েছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমা। ভারতীয় বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। দেশের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কত বড় মূল্য দিতে হয়েছিল, সেসব কষ্টকর সময়ের ঘটনাগুলোই এসেছে সিনেমায়।
ছবির শুরুতেই নাম্বি নারায়ণের গ্রেফতারির মুহূর্ত দেখানো হয়েছে। পরিচালক মাধবন সিনেমার প্রথম দৃশ্যে নাম্বির পরিবারকে দেখিয়েছেন। হাসিঠাট্টার মাঝেই আচমকা দুয়ারে এসে হাজির হয় বিপদ। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় নাম্বিকে। গ্রেফতারের ১৯ বছর পর নাম্বির সাক্ষাৎকার নেয়ার তোড়জোড় চলছে। এই সাক্ষাৎকারের মধ্যে দিয়েই গোটা ছবির কাহিনি বুনেছেন মাধবন। ছবিতে ন্যায়ের জন্য নাম্বির লড়াই দেখানো হয়েছে। পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে তার দেশাত্মবোধ। বিজ্ঞানের প্রতি তার প্যাশনও ফুটে উঠেছে ছবিতে।
বলিউডের সুপারস্টার শাহরুখকে ছবিতে নাম্বির ইন্টারভিউ নিতে দেখা গিয়েছে। আইএসআরও ভারতের প্রথম স্যাটেলাইটটিকে মঙ্গলে পাঠিয়েছে এমন প্রেক্ষাপটে শাহরুখ খানের সঙ্গে পুরোনো বিষয় নিয়ে আলোচনা করতে বসেছেন। এরপরেই নাম্বির পুরোনো জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দর্শককে। দেখানো হয়েছে নিজের স্বপ্নপূরণের জন্য ছুটছেন প্রতিভাবান বিজ্ঞানী। নাম্বির পিএইচডি প্রোগ্রাম-এ সুযোগ পাওয়া থেকে নাসায় চাকরি পাওয়া পর্যন্ত সবকিছুই দেখানো হয়েছে এ ছবিতে। কিন্তু, নাম্বি তার গুরু ড. বিক্রম সারাভাইকে সাহায্য করার জন্য আইএসআরও-তে যোগ দেন। কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন নাম্বি, তা-ও দেখানো হয়েছে সিনেমায়।
দেশের চেয়ে বড় আর কিছুই নয়। এক বিজ্ঞানী এই বার্তা দিচ্ছেন, তাই দেখানো হয়েছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে। কিছু মানুষ তাকে পাগল বলবেন। কিছুজন স্বার্থপর বলছেন। তবে নারায়ণ ভারতের নিজস্ব স্পেস তৈরির জন্য কী করেছেন, সবটাই ফুটে উঠেছে ছবিতে। অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছেন তিনি।
সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন মাধবন। পরিচালক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন মাধবন। দক্ষতার সঙ্গে বিজ্ঞানীর একাল-সেকাল ফুটিয়ে তুলেছেন তিনি। সিনেমায় বাকি তারকারাও নিজেদের সেরাটা দিয়েছেন। তবে প্রথম দিনে বক্স অফিসে মাত্র ৭৫ লাখ রুপি তুলতে সক্ষম হয়েছে সিনেমাটি।
এন-কে


আপনার মতামত লিখুন