চট্টগ্রামে মৃত্যুহীন দিনে আক্রান্তের সংখ্যা গতকালের চেয়েও কম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪:৫২ বিকাল
চট্টগ্রামে মৃত্যুহীন দিনে আক্রান্তের সংখ্যা গতকালের চেয়েও কম

গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। এদিন ২৪ ঘন্টায় ত্রিশ জনের নমুনায় করোনার জীবাণু মিলেছে। পরীক্ষা করা হয়েছে ২৭৯টি নমুনা।

আজ ৫ জুলাই, মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জন নগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এন-কে

Feb2
Feb2