চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।
আজ বুধবার (৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১৫টি ল্যাবে ৪২১টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৭৩ জন নগরীর বাসিন্দা ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯১১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে



আপনার মতামত লিখুন