আজ চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭৪ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১১:১২ সকাল
আজ চট্টগ্রামে করোনায় শনাক্ত ৭৪ জন

চট্টগ্রাম অফিস : বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করেনায় শনাক্ত হয়েছে ৭৪ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৮’শ ৮৮ জনে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩’শ ৬৫ জন।

আজ ১৪ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের থেকে জানা যায়, চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪’শ ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরীর এবং ১৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, গতকাল বুধবার ২২ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। যার সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৯৩ শতাংশ।

জে-আর

Feb2
Feb2