আজ চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫৯
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১:১৪ দুপুর
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৯ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৯’শ ৪৭ জনে। আজ করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩’শ ৬৫ জন।
১৫ জুলাই (শুক্রবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৭ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ৭৪ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
আজ শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৩’শ ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪৬ জন নগরীর এবং ১৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জে-আর



আপনার মতামত লিখুন