চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইট আসবে ২০ জুলাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৫:৪১ সন্ধ্যা
চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইট আসবে ২০ জুলাই

আগামী ২০ জুলাই চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইট আসবে। ওইদিন ৪’শ ১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত। এদিন রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে ৪’শ ১৬ জন হাজি দেশে ফিরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের জেলা ম্যানেজার সরোজ কান্তি বড়য়া জানান, ১৫ জুলাই (শুক্রবার) একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা হয়ে চট্টগ্রামে এসেছেন ১০ জন হাজি। আগামী ২০ জুলাই ৪’শ ১৯ জন হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এবার ফিরতি হজ ফ্লাইটে প্রায় ৫ হাজার ২’শ জন হাজি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। গত ১৫ জুন চট্টগ্রামের হজযাত্রীদের প্রথম হজযাত্রা শুরু হয় এবং শেষ হয় ২৮ জুলাই। এই সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ডেডিকেটেড ফ্লাইটে মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান ৫ হাজার ২’শ হাজি।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১’শ ৪৬ জন হজ পালন করেন। বাংলাদেশ থেকে মোট ১’শ ৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩’শ ৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

জে-আর

Feb2
Feb2