ভারতে কাজ করে নাম অর্জন করেছি, টাকা কামিয়েছি: মল্লিকা
বলিউড ছেড়ে একদিন হঠাৎই যেন গায়েব হয়ে গিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফের তাকে দেখা গেছে বলিউডে রজত কাপুরের ছবিতে।
বলিউড ছেড়ে একদিন হঠাৎই যেন গায়েব হয়ে গিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফের তাকে দেখা গেছে বলিউডে রজত কাপুরের ছবিতে। এক সাক্ষাৎকারে মল্লিকা জানালেন, আমেরিকায় চলে যাওয়া তার জন্য ভালো সিদ্ধান্ত ছিল বলেই তিনি মনে করেন।
‘মার্ডার’ অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানালেন, ‘তিনি বরাবরই পরেরটা নিয়ে ভাবেন না। ঠিক যেমন নিজের ঘর ছেড়ে বলিউডে আসার সময় তার মনোভাব ছিল, তেমনই বলিউড ছেড়ে আমেরিকায় যাওয়ার সময়তেও।’ ‘আমার মনে হয়েছিল আমি বিশ্ব জয় করতে পারি। হরিয়ানার জাঠ পরিবার থেকে বলিউডে আসাই ছিল বিপ্লব। আমি আমার ব্যাগ গুছিয়েছিলাম আর এখানে চলে এসেছিলাম। ভাগ্য ভালো, এটা আমার কাজে এসেছিল। আমেরিকায় যাওয়ার সময়তেও আমার মনোভাব এমনটাই ছিল’, জানালেন মল্লিকা।
নিজের সিদ্ধান্ত ‘লাভদায়ক’ মনে করেন অভিনেত্রী, কারণ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়েছে দু’বার। কাজ করেছেন ব্রুনো মাসের সঙ্গে মিউজিক ভিডিওতে, অভিনয় করেছেন ইনডিপেনডেন্ট সিনেমা ‘দ্য পলিটিকস অব লাভ’ এ।
মল্লিকা এই প্রসঙ্গে জানান, ‘বলিউডে ৫-৭ বছর কাজ করার পর মনে হল এটা ভালো সময় আরও কতগুলো দিগন্তকে খুঁজে দেখার, সংস্কৃতিকে উপলব্ধি করার। নিজেকে প্রশ্ন করেছিলাম, কেন নয়? কী হারানোর আছে তোমার? ভারতে কাজ করে নাম অর্জন করেছি, টাকা কামিয়েছি। তাহলে এবার একটু নতুন দেশে যাওয়া যাক। আর এটা ভালো সিদ্ধান্ত ছিল, আমেরিকা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’ আমেরিকায় যাওয়ার আগে মল্লিকাকে শেষ দেখা গিয়েছিল একতা কাপুরের হরর কমেডি ওয়েব সিরিজ ‘বু! সবকি ফটেগি’-তে ২০১৯ সালে।
এন-কে


আপনার মতামত লিখুন