আসছে মহানায়ক উত্তম কুমারের জীবননির্ভর ছবি ‘অচেনা উত্তম’
মহানায়ক উত্তম কুমারের জীবননির্ভর ছবি ‘অচেনা উত্তম’। পরিচালনায় অতনু বসু। ছবিতে মহানায়কের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে অন্যান্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দিতীপ্রিয়া রায়সহ অনেকে। ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ছবির তারকারা।
বাংলার রুপালি পর্দার এক এবং অদ্বিতীয় নায়ক উত্তম কুমার। তার ভুবনভোলানো হাসি, দৃঢ় চাহনি, স্টাইল, ম্যানারিজম ও বাঙালিয়ানা। অরুণ কুমার চট্টোপাধ্যায়ই একসময় হয়ে ওঠেন সবার নয়নের মণি উত্তম কুমার। পরবর্তী সময়ে তিনি ‘মহানায়ক’ উপাধি পান। অচেনা সেই অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে ওঠার গল্প রুপালি পর্দায় তুলে ধরলেন পরিচালক অতনু বসু। ছবিতে মহানায়কের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ। প্রথমদিকে ভয় লাগলেও ধীরে ধীরে চরিত্রে ঢুকে যাওয়া।
গল্পে সুচিত্রা সেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম কুমারের স্ত্রী গৌরি দেবীর ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সাবিত্রি চট্টোপাধ্যায়ের চরিত্রে দেতীপ্রিয়া রায়। এ রকম চরিত্রে অভিনয় করতে পারা নিঃসন্দেহে বড় পাওনা। তবে এই অচেনা উত্তমকে হয়তো অনেকেরই না জানা, যা ছবি দেখলেই স্পষ্ট হবে।
রুপালি পর্দার উত্তম থেকে নায়িকাদের উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সবদিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক অতনু বসু। এই অচেনা উত্তম আরও একবার মনে জায়গা করে নেবে দর্শকদের। আশাবাদী ছবির গোটা টিম।
এন-কে


আপনার মতামত লিখুন