চট্টগ্রামে বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৪:০৯ বিকাল
চট্টগ্রামে বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে বাবার মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ফাতেহা জাহান জেবা (১৮) নামে কলেজছাত্রী নিহত হন। গত ২৩ জুলাই (শনিবার) দুপুর দেড়টার দিকে লিংক রোডের সীতাকুন্ড থানা অংশে এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ থানা পুলিশ সূত্রে জানা যায়, জেবা চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল ইসলাম ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শনিবার দুপুরে জেবা বাবার মোটরসাইকেলের পেছনে বসে কলেজে রওনা হয়েছিলেন।

মোটরসাইকেলটি বায়েজিদ লিংক রোডের ৩নং ব্রিজের কাছাকাছি পৌঁছালে রাস্তার পাশের পাহাড় ধসেপড়া কাদা মাটিতে দুইজন ছিটকে পড়েন। পেছন থেকে আসা দ্রুততগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জে-আর

Feb2
Feb2