সারাদেশে করোনাভা্ইরাসে ৪ জনের মৃত্যু শনাক্ত ৬’শ ২১
সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। সারাদেশে এ পর্যন্ত করোনাভা্ইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২’শ ৭৫ জন। সারাদেশে শনাক্ত হয়েছে ৬’শ ২১ জন। সারাদেশে এ পর্যন্ত করোনাভা্ইরাসে মোট আক্রান্তে হয়েছে ২০ লাখ ২ হাজার ৯’শ ৪৪ জন।
২৬ জুলাই (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১’শ ৩২ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩’শ ৭২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮’শ ৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১’শ ১৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৭৮টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে দুই জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
মৃত চারজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুইজন এবং সিলেট বিভাগের একজন। মৃত চারজনের সবাই সরকারি হাসপাতালে যান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১’শ ৮০ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১’শ ২৭ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৮ হাজার ৬’শ ৫২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৬ হাজার ৮’শ ৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৭’শ ৬৮ জন।
জে-আর


আপনার মতামত লিখুন