শিক্ষা উপমন্ত্রী নওফেল’র জন্মদিনে চট্টগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম এবং বিশেষ দোয়া করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি রাজীব হাসান রাজন এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে স্টেশন কলোনীস্থ তাওহীদুল উম্মা এতিমখানায় কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাওহীদুল উম্মাহ এতিমখানার সন্মানিত মুহতামিম হাফেজ শহিদুল ইসলাম।দোয়া ও মোনাজাতের আগে মাদরাসায় অধ্যায়নরত হাফেজদের দিয়ে কোরআন খতম করানো হয়।দোয়া ও মোনাজাতে শিক্ষা উপমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতের আগে চট্টগ্রাম সরকারী সিটি কলেজের সাবেক ভিপি রাজীব হাসান রাজন বলেন, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী আমাদের বীর চট্টলার আশা ও ভরসার প্রতিক, প্রতিকূল সময়ে তিনি এই নগরীর দীপ্তমান সূর্য। আজ আমরা তার জন্মদিনে খতমে কোরআন এবং বিশেষ দোয়া আয়োজন করেছি যেন মহান সৃষ্টিকর্তা তাকে সু-স্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ সোলায়মান, সিটি কলেজ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মনির সাকীব, রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাকিবুল আলম সাজ্জি, যুবনেতা আহমেদ ফেরদৌস, মুক্তার হোসেন আরিফ, সৈয়দ আসিফ ইকবাল, ইকবাল হোসেন, রাসেল সিরাজী, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী মিঠু, যুবনেতা শুভ্রদেব শিবু, সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাইফুল খান, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিটি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মুসলেহ উদ্দিন, গিয়াস উদ্দিন সাজিদ,মোহাম্মদ সাইফুল, আতিক হাসান সাগর, মোহাম্মদ নোমান, মোঃ নাঈম, মোঃ তোফায়েল, মোঃ রুবেল, মোহাম্মদ ইমরাজ, মোহাম্মদ রাব্বি প্রমুখ।


আপনার মতামত লিখুন