নতুন সফরে পুরনো রসায়নে অক্ষয়-পরিণীতি
অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ‘কেশরি’ সিনেমা মুক্তির এত বছর পরে এসেও ‘ও মাহী’ শিরোনামের গান এখনো জনপ্রিয়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দর্শকরা বেশ পছন্দ করেছিল এই জুটিকে।
আবারও পর্দায় দেখা যাবে অক্ষয়-পরিণীতি জুটিকে। নতুন সিনেমা আসছে তাদের। পরিণীতি তার সোশ্যাল মিডিয়ায় অক্ষয় ও তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিউইয়র্কে শুট করছি বটে, কিন্তু হাসি, গল্প কিংবা গোপন খেলায় আমরা সেই পুরনো পাঞ্জাবি জুটি।’ খবর টাইমস অব ইন্ডিয়া।
নতুন কাজ নিয়ে উন্মাদনা ধরা পড়ল নায়ক-নায়িকার চোখেমুখে। ভক্তরাও শুভেচ্ছা উজাড় করে দিলেন। গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে এখনো সিনেমার নাম নির্ধারণ করা হয়নি। সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনু দেশাই। পুজা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছর।
দিন কয়েক আগেই খিলাড়ি কুমার তার নতুন কাজের আবাস দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়ায়। লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছে লিখেছিলেন, ‘হঠাৎ বৃষ্টিতে অনেক সময় শুটিং বাতিল হয়ে যায়। তাই একেবারে পরিবার নিয়ে এখানে চলে এসেছি।’
আগামী ১১ আগস্ট মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘রক্ষা বন্ধন’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নিয়ে অনেক আশা ‘খিলাড়ি’র অপরদিকে পরিণিতার হাতে রয়েছে অমিতাভ বচ্চন, অনুপম খের, নীনা গুপ্তার সঙ্গে ‘উঁচাই’ শিরোনামের সিনেমা। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
‘কেশরি’ জুটিকে সে সময় দর্শকরা উজাড় করে ভালোবাসা দিয়েছিল। এখন অপেক্ষার পালা নতুন রূপে এ জুটিকে দর্শকরা কীভাবে গ্রহণ করবে।
এন-কে


আপনার মতামত লিখুন